Hotline: 017 0707 2323 or 017 0707 2333

Dhirghoshwaser Moto Dhirgho

৳175

এবার আপনাকে আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জন্মের গল্প শোনাব।যতদূর মনে পড়ে, জন্মেই আমি আমাকে একটি মাঠে আবিষ্কার করি। কৃষকের সাথে আগাছায় নিড়ানি চালাচ্ছিলাম। একমনে আগাছা ছাঁটতে ছাঁটতে হঠাৎ মনে হলো এই জীবন দিয়ে আর কী কী করা যায়। ফুলপ্রিয় মন আমার মালী হওয়ার ইচ্ছে পোষণ করল। পড়ন্ত বেলার সোনালী আলোয় বয়ে চলা নদী আমায় গোপনে যেন নদী হতে বলে গেল। কালের বিরুদ্ধতা করে নদী হতে ভয় হলো আমার। ভয়ে হয়ত জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম। তারপর নিজেকে আবিষ্কার করলাম কুমোরের হাতে। কিছু একটা হচ্ছি আমি। একদিন কোথায় যেন নিয়ে যাওয়া হলো আমাকে। সেখানে অনেক ভিড়। সেই ভিড় ঠেলে, সুভদ্র বয়ে নিয়ে চললেন। জায়গা দিলেন তার শোবার ঘরে। রোজ মোছেন, ঝাড়েন, ফুল বদলে নতুন ফুল গুঁজে দেন তখন আমি সুখেই ছিলাম গতজন্মের চেয়ে। দেরিতে হলেও বুঝেছিলাম, চাইলেই কিছু হয়ে ওঠা যায় না। চাপ তাপ আর জাত যা গড়ে দেয় তাই বয়ে যেতে হয়। আহা আমার গতজন্ম, কিছু একটা হওয়ার চেষ্টায় যা নষ্ট হয়ে আবার মানুষ জন্মে ফিরে আসতে হয়েছে।..

  • Reward Points: 5
  • Brand: PORIBAR PUBLICATIONS
  • Product Code: 9343394
  • Availability: In Stock
  • Author Name: Mithila Akanda ,
  • ISBN: 9789849343394
  • Total Pages: 80
  • Edition: 1st
  • Book Language: Bangla
  • Available Book Formats:Hard Cover
  • Year: 2019

Tags: Dhirghoshwaser Moto Dhirgho

এবার আপনাকে আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জন্মের গল্প শোনাব

যতদূর মনে পড়ে, জন্মেই আমি আমাকে একটি মাঠে আবিষ্কার করি কৃষকের সাথে আগাছায় নিড়ানি চালাচ্ছিলাম একমনে আগাছা ছাঁটতে ছাঁটতে হঠাৎ মনে হলো এই জীবন দিয়ে আর কী কী করা যায়

ফুলপ্রিয় মন আমার মালী হওয়ার ইচ্ছে পোষণ করল পড়ন্ত বেলার সোনালী আলোয় বয়ে চলা নদী আমায় গোপনে যেন নদী হতে বলে গেল কালের বিরুদ্ধতা করে নদী হতে ভয় হলো আমার ভয়ে হয়ত জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম তারপর নিজেকে আবিষ্কার করলাম কুমোরের হাতে কিছু একটা হচ্ছি আমি একদিন কোথায় যেন নিয়ে যাওয়া হলো আমাকে সেখানে অনেক ভিড় সেই ভিড় ঠেলে, সুভদ্র বয়ে নিয়ে চললেন জায়গা দিলেন তার শোবার ঘরে রোজ মোছেন, ঝাড়েন, ফুল বদলে নতুন ফুল গুঁজে দেন তখন আমি সুখেই ছিলাম গতজন্মের চেয়ে দেরিতে হলেও বুঝেছিলাম, চাইলেই কিছু হয়ে ওঠা যায় না চাপ তাপ আর জাত যা গড়ে দেয় তাই বয়ে যেতে হয়

আহা আমার গতজন্ম, কিছু একটা হওয়ার চেষ্টায় যা নষ্ট হয়ে আবার মানুষ জন্মে ফিরে আসতে হয়েছে

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Mithila Akanda
Mithila Akanda
মিথিলা আকন্দের জন্ম ৫ই জুলাই নওঁগা জেলাস্থ আত্রাই থানার বড়াইকুড়ি গ্রামে। পিতা মোঃ আব্দুল বারী আকন্দ এবং মাতা ছাবিনা বেগমের দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ। পেশাগত জীবনে তিনি একজন স্কুল শিক্ষিকা। পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। কাজ করছেন দেশীয় তাঁত এবং হস্তশিল্প নিয়ে। এছাড়া তিনি জড়িত আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। আছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে। সাহিত্যের প্রতি অনুরক্তি কখন থেকে তার সঠিক ক্ষণ বলতে পারেননি, তবে ছোটবেলা থেকে বিভিন্নমুখী সাংস্কৃতিক টান অনুভব করতেন।লেখালেখির শুরু হয় ম্যাগাজিন আর সাহিত্য পত্রিকা দিয়ে। তারপর ২০১৭ সালে প্রকাশ পায় প্রথম কাব্যগ্রন্থ "ন মানবী"। সাহিত্যের বিভিন্ন শাখায় নিয়মিত বিচরণ করেন তিনি। ভালোবাসেন ঘুরে বেড়াতে, মানুষের সাথে কথা বলতে, বই পড়তে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টির প্রতি তার প্রবল আসক্তি। যদিও তার লেখায় তেমন কোন চিহ্ন পাওয়া যায় না।